সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্তানরা একটা নয়, দুইটা নয়, বারোটা বাজিয়ে দেওয়ার হুমকি দেয় কেন?
লিখন, কাতুলী, ময়মনসিংহ
. ঘড়িতে বারোর পরে আর সংখ্যা থাকে না বলে।

২৪ ঘণ্টায় এক দিন; তাহলে রাত কোথায় হারিয়ে গেল?
পণ্ডিত রণজিৎ ঠাকুর, জজ কোর্ট এলাকা, হবিগঞ্জ
. রাত আছে তো, অন্ধকার থাকে বলে দেখা যায় না!

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে মানুষের পাসপোর্ট লাগলেও সোনার পাসপোর্ট লাগে না কেন?
হৃদয়, নয়াগোলা উচ্চবিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ
. সোনা মানুষ নয় বলে!

বেশির ভাগ সময় জন্মদিন রাতে পালন করা হয় কেন?
মিফার আহমেদ, দোয়ারা বাজার, সুনামগঞ্জ
. রাতকে জানানোর জন্য যে কেউ একজন জন্মেছে!

এই দেশে কবে দুর্নীতি বন্ধ হবে?
সাইফুর রহমান, মিরপুর, ঢাকা
. যেদিন সবজান্তা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে!

সিটি নির্বাচনের পর আমরা কী পাব?
আদিল রায়হান, চট্টগ্রাম
. অনেকগুলো পুরোনো পোস্টারের আবর্জনা।

সেরা প্রশ্ন
ক্ষমতা আর নেটওয়ার্ক—এই দুইয়ের মধ্যে পার্থক্য কী?
সুজা, ফটিকছড়ি, চট্টগ্রাম
. সুইচ টিপে নেটওয়ার্ক অফ করা যায়, কিন্তু ক্ষমতা অফ করা যায় না!

অভিনন্দন সুজা, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।