সবজান্তা সমীপেষু
আপনারা সেরা প্রশ্ন কীভাবে নির্বাচন করেন?
মো. ইমরান হোসেন, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
* এবার যেভাবে করা হলো!
সুপারম্যান তার আন্ডারওয়্যার প্যান্টের ওপরে পরে কেন?
নজরুল ইসলাম, শাহীবাগ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
* সুপারম্যানের প্যান্ট ছেঁড়া বলে।
ভাত দে নামে সিনেমা হয়েছে, কিন্তু ‘কাপড় দে’ নামে সিনেমা হয়নি কেন?
সালমান মির্জা, শ্যামলী, ঢাকা
* ভাত চেয়ে হয়তো পাওয়া যায়নি। আগে ভাত না পেলে কাপড়ের চিন্তা করবে কীভাবে!
রস+আলোর বিজ্ঞাপনগুলো ‘ফানি’ নাকি সত্যি?
সুলতান মাহমুদ, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর
* পুরো রস+আলোয় শুধু বিজ্ঞাপনগুলোই শতভাগ ‘ফানি’, বাকি সব সত্যি!
দুঃখ ও সুখ পর্যায়ক্রমে আসে কেন?
শাহীন, ফুলবাড়ী, মাগুরা
* একসঙ্গে এলে মানুষ কোনটা সুখ আর কোনটা দুঃখ, সেটা গুলিয়ে ফেলবে বলে।
একটি প্রশ্ন পাঠাতে পারি?
সুমাইয়া জান্নাত, টিবি ক্রস রোড, খুলনা
* পাঠানোর আগে নিজেকে প্রশ্ন করুন।
সেরা প্রশ্ন
রাত জেগে টক শো দেখার সবচেয়ে বড় উপকারিতা কী?
দিনার, মগবাজার, ঢাকা
* বিনা মূল্যে আত্মরক্ষার কলাকৌশল শেখা যায়!
অভিনন্দন দিনার, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন সবজান্তা সমীপেষু রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।