সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকচক করলেই সোনা হয় না কেন?মীর মনজুরুল ইসলামকুলাউড়া, মৌলভীবাজারকারণ, ইদানীং আরও অনেক কিছুই চকচক করে তো! তার মধ্যে নকল সোনাও আছে।সম-অধিকার হওয়া সত্ত্বেও নাম দুটো কেন—পুরুষ ও মহিলা?খন্দকার তওফিক রেজাহড়গ্রাম, রাজশাহীসম-অধিকারটা কাদের মধ্যে সেটা বুঝতে হবে না!অর্থই অনর্থের মূল কেন?তপন দেবনাথলস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্রঅর্থ থেকেই অনর্থ নামক বৃক্ষ জন্মায়, আর অর্থটা গোড়াতেই থেকে যায় তো!চালাক আর চতুরের মধ্যে পার্থক্য কোথায়?মো. রোকনুজ্জামানবেল্লা, টাঙ্গাইলকাজ নির্বাচনের ক্ষেত্রে!আমরা যত গর্জি তত বর্ষি না কেন?সুমিত বড়ুয়া শুচিয়া, চন্দনাইশ, চট্টগ্রামআসলে গজরাতে গজরাতে বর্ষণের জন্য আর এনার্জি থাকে না! এমনিতেই বিদ্যুতের অনেক ঘাটতি!রস+আলো দুর্নীতিবাজদের নিয়ে এত ফান করে কেন?শান্তটঙ্গী, গাজীপুরআর কিছুই তো করার নেই! আর কিছু করার থাকলে সেটাও করত!সেরা প্রশ্নপ্রতিশ্রুতি এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে সম্পর্ক কী?রতন চন্দ্র দাশতৃতীয় বর্ষ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জগভীর! প্রতিশ্রুতি শুধু দিলেই হয়, রক্ষা না করলেও জনগণ মাইন্ড করে না।অভিনন্দন রতনআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।