সবজান্তা সমীপেষু
আগে শিক্ষার্থী=বই+খাতা+কলম। আর এখন?
মো. রবিউল আনসারী, ভালুকা, ময়মনসিংহ
* এখন শিক্ষার্থী=(বই৩+খাতা৩+কলম৩+ফেসবুক)-খেলাধুলা
কুকুরের বাঁকা লেজ যেমন সোজা করা যায় না, তেমন...
আবুল ফজল, ঢাকা
* কুকুরের লেজ সোজা করায় চেষ্টারতদের এটা বোঝানোও যায় না!
ভোট দিতে বয়স ১৮ হতে হয়, বিয়ে করতে ২১ কেন?
মুহাম্মদ ওসমান গণি, বরকল, চট্টগ্রাম
* ভোটে খানিকটা ছেলেমানুষি গ্রহণযোগ্য, বিয়েতে মোটেও নয় বলে।
বলুন তো, গরু কেন চশমা চোখে দেয় না?
মো. কামাল, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি
* মানুষের নাকের মতো চশমা আটকে রাখার জায়গা নেই বলে।
ঘুম এলে আমরা কেন বিছানার কাছে যাই?
সাজ্জাদ হাসান, বদরগঞ্জ, চুয়াডাঙ্গা
* বিছানা আমাদের কাছে আসতে
পারে না বলে।
ঘড়ির কাঁটা ডান দিকে ঘোরে কেন?
ফরিদ আহমেদ, মিরপুর, ঢাকা
* ঘড়ির ব্যাটারি সচল থাকে বলে। সচল না থাকলে কাটা আর ঘুরবে না!
দুর্নীতি আর সুনীতির মধ্য পার্থক্য কী?
মো. নাজমুল ইসলাম, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া
* প্রথমটা বাস্তব আর পরেরটা
মিডিয়ার সৃষ্টি!
সেরা প্রশ্ন
ব্রাজিল থেকে আমদানিকৃত গম খেলে কি ভালো ফুটবল খেলা যাবে?
মোরশেদ আলম, পল্টন, ঢাকা
* যাবে, তবে উপকার পাবে বিপক্ষ দল!
অভিনন্দন মোরশেদ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।