সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতি করে নীতিমান লোকেরা, তাহলে দুর্নীতি করে কারা?
হবি ইসলাম, সাভার, ঢাকা
* নীতিমান লোকেরাই, তবে তাদের নীতি একটাই—দুর্নীতি!

বর্ষায় রাস্তা ডুবে গেলে কী করে বুঝব রাস্তায় কোন জায়গায় গর্ত আছে?
সুদিপ্ত কুমার নাগ, পুলিশ লাইন, খুলনা
* নির্বিঘ্নে যত্রতত্র হাঁটুন, গর্তই আপনাকে খুঁজে নেবে।

অর্থই যদি অনর্থের মূল হয়, তাহলে মানুষ অর্থবা হতে চায় কেন?
অজিত চৌধুরী, এনায়েতবাজার, চট্টগ্রাম
* জীবনটা অর্থপূর্ণ করার জন্য।

মশা মানুষের শরীরের রক্ত খায় কেন?
মিঠুন বণিক, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ
* পানি খেলে সব জলাশয় মশারি দিয়ে ঢেকে রাখতে হতো বলে।

দেশের মানুষের জন্য কিছু করতে চাই, কী করে করব?
শামীম হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর
* বর্ষায় রাস্তাঘাটে যে কাদা জমেছে, সেখানে ধান চাষ করুন।

বয়স হলে মানুষের চুল পাকে কেন?
মুসতাসিন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
* যেমন ইচ্ছা তেমন রং করে নেওয়ার জন্য।

সেরা প্রশ্ন
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘গম’ মানে ভালো। তাহলে গম আবার খারাপ হয় কী করে?
সুমিত বড়ুয়া, চন্দনাইশ, চট্টগ্রাম
* কারণ, গমগুলো চট্টগ্রামের নয়, ব্রাজিলের ছিল।

অভিনন্দন সুমিত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।