সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের সময় শিশুরা কাঁদে কেন?
আবু সাঈদ, দিনাজপুর
* বিপজ্জনক পৃথিবীতে সারা জীবন থাকতে হবে, সেই ভয়ে।

ঘুম থেকে উঠে দেখলেন আপনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হয়ে গেছেন, তখন কী করবেন?
মো. হুসাইন, নতুন উপশহর, যশোর
* বিশ্বব্যাংকে বসে আপনাদের প্রশ্নের উত্তর দেব।

যখন যে সরকার ক্ষমতায় থাকে, তখন তাদের মতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভালো থাকে কেন?
রিয়াজুল হাসান, কাউনিয়া, বরিশাল
* কারণ, অতীতে তারা বিরোধী দল ছিল।

ম্যানহোলের ঢাকনা চুরি রোধে কী করা যায়?
মো. শামীম হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর
* ঢাকনাবিহীন ম্যানহোলের ব্যবস্থা করতে হবে।

ডাক বিভাগের প্রতীক কচ্ছপ হলে, ই-মেইলের প্রতীক কী?
রোহিত রুদ্র, নাসিরাবাদ, চট্টগ্রাম
* আমাদের ইন্টারনেটের যা স্পিড, তাতে ই-মেইলের প্রতীকও ওই কচ্ছপ!

ব্যাচেলরদের কেউ বাসা ভাড়া দিতে চায় না কেন?
এস এ মুরাদ সরকার, চুনারুঘাট, হবিগঞ্জ
* বাসা পেলেই বিয়ে করে ব্যাচেলর ডিগ্রি হারিয়ে ফেলতে পারে, এই ভয়ে।

সেরা প্রশ্ন
আগের বছরের চেয়ে এ বছর এইচএসসি পরীক্ষায় এ প্লাস কম কেন?
খায়রুল ইসলাম, কুশমইল, নওগাঁ
* আগের বছরগুলোতে বেশি দেওয়ায় এবার কম পড়ে গিয়েছিল বলে।

অভিনন্দন খায়রুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথম আলো
সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।