সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন দিন বাংলাদেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন?
ঝন্টু চন্দ্র শীল, মোহনগঞ্জ, নেত্রকোনা
* সিনেমা হলে ভারতীয় সিরিয়াল চালানো হয় না বলে।

সবাই সবজান্তা সমীপেষু বিভাগে প্রশ্ন পাঠায় কেন?
মো. জাহাঙ্গীর আলম, মনিরামপুর, যশোর
* আপনিও যেন এ রকম একটা প্রশ্ন করতে পারেন, সেই সুযোগ করে দেওয়ার জন্য।

বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করলেও বাংলাদেশে তার কোনো প্রভাব পড়ছে না কেন?
সুমিত বড়ুয়া, শুচিয়া, চট্টগ্রাম
* দেশে তেলবাজ বেড়ে যাবে বলে।

দিন দিন সেলফি এত জনপ্রিয় হয়ে যাচ্ছে কেন?
তাসনীম ফাতেমা, টমছম ব্রিজ, কুমিল্লা
* দিন দিন মানুষ ‘সেলফিস’ হয়ে যাচ্ছে বলে।

পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কী?
মো. শামীম হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর
* এই প্রশ্নের উত্তর দেওয়া।

সাধারণ জ্ঞান বইয়ের জ্ঞানগুলো এত অসাধারণ হয় কেন?
আরাফাত হোসেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা
* ওই জ্ঞান মুখস্থ করে কেউ জ্ঞানী হতে পারবে, এমন কোনো গ্যারান্টি নেই বলে।

সেরা প্রশ্ন
বর্ষাকালে কারা বেশি আনন্দে থাকে?
লোপা, ঘোষপাড়া, মেহেরপুর
* আমরা অর্থাৎ মানুষেরাই বেশি আনন্দে থাকি, রাস্তায় বিনা মূল্যে সাঁতার কাটার সুযোগ তো এই ঋতুতেই মেলে!

অভিনন্দন লোপা, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।


পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথম আলো
সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।