সবজান্তা সমীপেষু
আমাদের দেশ কবে ডিজিটাল বাংলাদেশ হবে?আলিশা জামানপূর্ব রাজাবাজার, তেজগাঁও, ঢাকাযেদিন দেশটা সত্যিকার অর্থেই আমাদের হবে!রস+আলোর বি.স. হতে হলে কি মামার জোর লাগে?নাম ও ঠিকানা পাওয়া যায়নিঠিক সে রকম না, তবে মামি যদি...!দুর্নীতি করার পরও আমরা দুর্নীতি নিয়ে কথা বলি কেন?সুমিত বড়ুয়াশুচিয়া, চন্দনাইশ, চট্টগ্রামকী আশ্চর্য! পরীক্ষা দিয়ে বের হয়ে প্রশ্ন নিয়ে কথা বলবেন না!!ক্ষমতা বলতে আমরা কী বুঝি?মো. মাহফুজুর রহমানকমলাপুর, কমিশনার গলি, ঢাকাএর অপব্যবহারটাই ভালো বুঝি!ভাগ্য ও কপালের মধ্যে পার্থক্য কী?সুমিরাজশাহী কোর্ট, রাজশাহীভাগ্য প্রায়ই নিজের কপালে থাকে না!হাসি ও কান্নার মধ্যে মিল কোথায়?শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়দুটোতেই মুখের ভালো ব্যায়াম হয়।সেরা প্রশ্নটাকা ও পয়সার মধ্যে পার্থক্য কী?সাদনান সামিতাঁতিপাড়া, মাগুরাপয়সা ওয়াটারপ্রুফ।অভিনন্দন সামিআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।