সবজান্তা সমীপেষু
বিশ্ববাজারে কোনো কিছুর দাম কমলে আমাদের দেশে উল্টোটা হয় কেন?
সম্পদ কুমার পোদ্দার, শেরপুর, বগুড়া
* সবার থেকে যে আমাদের টাকা বেশি, এটা প্রমাণ করার জন্য।
কোমল পানীয়র বোতলের মুখ খুললে ‘ফুস্’ করে শব্দ হয় কেন?
সুদিপ্ত কুমার নাগ, খুলনা
* মুখ খোলার পর বোতল দীর্ঘশ্বাস ছাড়ে বলে।
‘অ’-তে অজগর, ‘আ’-তে...?
করুণাময় চক্রবর্তী, জজকোর্ট, হবিগঞ্জ
* আরেকটা অজগর!
সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি কেন?
মো. রেহতামুল হক, নাজির শংকরপুর, যশোর
* কারণ, জীবনের এক্সপায়ার ডেট থাকলেও সময়ের কোনো এক্সপায়ার ডেট নেই!
বর্তমান যুগে কোন জিনিসটা ছাড়া পৃথিবী অচল?
এম এ সাত্তার, মিরপুর, ঢাকা
* গুগল!
অতীত সব সময় সোনালি হয় কেন?
ফরিদ আহমেদ, মিরপুর, ঢাকা
* অতীতে সোনার দাম কম ছিল বলে!
সেরা প্রশ্ন
রাজনৈতিক নেতা বা মন্ত্রীদের আগমন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকতে হয় কেন?
নওরীন রহমান, মধ্যপাড়া, পিরোজপুর
* রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলে রাজনৈতিক নেতারা গন্তব্যস্থলে যেতে পারবেন না বলে।
অভিনন্দন নওরীন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।