সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ দেয়ালে চিকা মারে কেন?

মণীন্দ্র পাল, মানিকগঞ্জ

l দেয়ালগুলো তো ফেসবুকের ওয়ালের মতো ‘অনলি মি’ করে রাখা যায় না, তাই।

ব্যথা পেলে চোখ দিয়ে পানি পড়ে কেন?

শাহরিয়ার নাজিম, নারিকেলী, জামালপুর

l পানি তো চোখ দিয়ে লিখতে পারে না, তাই কেবল পড়ে।

বিদ্যাপীঠ আছে কিন্তু বিদ্যাপেট নেই কেন?

মাহফুজ, ঢাকা কলেজ, ঢাকা

l পিঠে দুয়েকটা বেতের বাড়ি দেওয়া হয় বলে বিদ্যাপীঠ!

সবজান্তাকে প্রধানমন্ত্রী বানালে কী দেশটা উন্নয়নে ভেসে যাবে?

তোমেল সরকার, মহাস্থানগড়, বগুড়া

l মোটেও না! বেশি জানা লোক দিয়ে হিতে-বিপরীত হয়ে যেতে পারে।

যদি তোর ডাক শুনে কেউ না আসে...?

সুদিপ্ত কুমার নাগ, পুলিশ লাইন, খুলনা

l তাহলে অবশ্যই আরও জোরে ডাকতে হবে।

বিড়াল ও দুধের মধ্যে মিল কোথায়?

লিমন, কারমাইকেল কলেজ, রংপুর

l দুটোই বেশ শক্ত, হাত থেকে পড়ে গেলেও ব্যথা পায় না।

সেরা প্রশ্ন

যেকোনো অনুষ্ঠানের উদ্বোধনের সময়

বেলুন ওড়ানো হয় কেন?

চম্পা সাহা, সেন্ট যোসেফ টিউটোরিয়াল, ঢাকা

l চেয়ার-টেবিল ওড়ালে সেগুলো পড়ে মাথা ভাঙার আশঙ্কা থেকে যায় বলে।

অভিনন্দন চম্পা, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন  রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু

রস+আলো

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।