সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউমার্কেট কি কখনো ওল্ড মার্কেট হবে না?আলী আহমেদসরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।আপনি বুড়ো হলেই দেখবেন, হয় কি না।ছেলেদের আগে মেয়েদের বিয়ে হয় কেন?এস এম শাহীনফুলবাড়ি, নহাটা, মহম্মদপুর, মাগুরা।ছেলেদের চেয়ে এগিয়ে থাকার জন্য।প্রেম ও কলেরার মধ্যে মিল কোথায়?শাহাদত হোসেনসখীপুর, টাঙ্গাইল।দুটির জন্যই বিশেষ হাসপাতাল আছে দেশে।আট নয় ঊননব্বই (৮৯), তাহলে নয় নয় (৯৯) ঊনএকশ না হয়ে নিরানব্বই কেন?মির্জা শাহরিন তাবাসসুমবালিয়াপুকুর, রাজশাহী।৯৯ মনে হয় নিরামিষভোজী।লোডশেডিং হলে সবার আগে সবজান্তার কী হয়?মিলন হালদারশতদশকাঠি, ঝালকাঠি।চোখে অন্ধকার দেখে।দেহঘড়ি এবং হাতঘড়ির মধ্যে পার্থক্য কী?মিলন হালদারশতদশকাঠি, ঝালকাঠি।হাতঘড়ির বেল্ট থাকে, দেহঘড়ির থাকে না।সেরা প্রশ্নতিনটা ৩০ মিনিটকে সাড়ে তিনটা বলে, কিন্তু দুইটা ৩০ মিনিটকে আড়াইটা বলে কেন?নাজিবা জাহানপ্র.: রেজয়ান মোল্লা, টেপাখোলা, ফরিদপুর।২-টা খুব সাবধানী, নিজের ‘সাড়ে’ সর্বনাশ দেখতে চায় না।অভিনন্দন নাজিবাআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।