সবজান্তা সমীপেষু
সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা?বিষ্ণু কর্মকারদড়গ্রাম, সাটুরিয়া, মানিকগঞ্জসর্ব অঙ্গটা অ্যাভয়েড করার চেষ্টা করুন।খাবার আগে ওষুধ ঝাঁকিয়ে নিতে হয় কেন?মো. হাসাননতুন উপশহর, যশোরওষুধ যাতে ঠিকমতো কাজ করে সেটা ওষুধকে মনে করিয়ে দেওয়ার জন্য।নিরাপদ বেডরুম আর নিরাপদ সড়কের মধ্যে পার্থক্য কী?এম এস লিটনবাজার মোড়, ফটিকছড়ি, চট্টগ্রামনিরাপদ সড়কের জন্য আন্দোলন হলেও নিরাপদ বেডরুমের জন্য এখনো হয়নি।আমি রাজনীতি করতে চাই, কেন বলুন তো?ফজলুর রহমানবাদমোছিল, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁওআপনি অনেক টাকার মলিক, ভালো লাভের আশায় বিনিয়োগ করতে চান।ভালোবাসার সঙ্গে মাধ্যাকর্ষণ শক্তির সম্পর্ক কী?হাসানুজ্জামানকুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়ামাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের অনেক আগেও পৃথিবীতে ভালোবাসা ছিল।দেশ স্বাধীন থাকতে পারলে মানুষ কেন স্বাধীন থাকতে পারে না?নাইমা মমতাজসাভার, ঢাকামানুষের ইচ্ছার কি কোনো শেষ আছে! কখন কী যে চায় তার মন!সেরা প্রশ্নমানুষ মানুষের জন্য, তবে এত হানাহানি কেন?মাজেদ আহমেদ চোকদারমুসলিমাবাদ, ব্রাহ্মণবাড়িয়া, কেরানীগঞ্জ, ঢাকামানুষের জন্যই।অভিনন্দন মাজেদআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।