সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বচ্ছ ও অস্বচ্ছ নির্বাচনের মধ্যে পার্থক্য কী?

মো. হাসান, যশোর

* একটায় জনগণের কষ্ট কম, আরেকটায় বেশি। (এখন কোনটায় কম, কোনটায় বেশি—সেটা নিজেই বিচার করুন!)

বাসে ঝুলে থাকা এবং হ্যাকিংয়ের মধ্যে পার্থক্য কী?

সুদীপ্তকুমারনাগ, সরকারি এম এম সিটি কলেজ, খুলনা

* বাসে ঝুলে থাকলে ঘরে বসে আয় করা যায় না, হ্যাকিংয়ের বেলায় যায়।

এফবি (ফেসবুক) আর বিএফ (বয়ফ্রেন্ড)-এর মধ্যে পার্থক্য কী?

আবুতাহেরমিয়া, কারমাইকেল কলেজ, রংপুর

* সবাই যার যার এফবির ইনবক্সে ঢুকতে পারে, বিএফ-এর ইনবক্স কেবল জিএফ-এর জন্য।

কাচ ভাঙলেও জোড়া লাগে, কিন্তু মন ভাঙলে জোড়া লাগে না কেন?

টিপুসুলতান, নবীগঞ্জ, হবিগঞ্জ

* মন ভাঙা বিষয়টি ঘিরে যে সাহিত্য, গান ও সিনেমা হয়েছে, সেগুলোর বাজার যাতে পড়ে না যায়, সে জন্য।

মানুষ বেঁচে থাকে কেন?

বিভাসসৌবীর, রংপুর নার্সিং কলেজ, রংপুর

* মরে যাওয়ার জন্য!

কীভাবে বুঝব আমি প্রেমে পড়েছি?

লোপা, ঘোষপাড়া, মেহেরপুর

* যখন দেখবেন ফোনের রিংটোন শুনে ফোন ভেবে রিমোট কন্ট্রোলার কানে ধরে কথা বলতে শুরু করে দিয়েছেন।

সেরাপ্রশ্ন

কেউ হাই তুললে পাশের জনও হাই তোলে কেন?

সুস্মিতদাশ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম

* ‘হাই’ বললে ভদ্রতা করে ‘হাই’ বা ‘হ্যালো’ বলার নিয়ম। সেভাবে একজন হাই তুললে ভদ্রতা করে বাকিরাও হাই তোলে।

অভিনন্দন সুস্মিত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তাসমীপেষু

রস+আলো, প্রথমআলো,সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।