সবজান্তা সমীপেষু
পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কী?করুণাময় চক্রবর্তীজজ কোর্ট, হবিগঞ্জচাচার প্রাণ। কথায় আছে না, ‘চাচা আপন পরান বাঁচা’।দুই হালি ডিমের দাম ৩২ টাকা হলে আমার বয়স কত?মো. লুৎফর রহমানঅমৃতলাল দে মহাবিদ্যালয়, বরিশালআপনার বয়স তো অনেক! দুই হালি ডিমের দাম ৩২ টাকা, সে তো অনেককাল আগের কথা!পৃথিবী কেন সূর্যের চারদিকে ঘুরছে?মির্জা ফখরুল ইসলামমির্জাপুর, আটোয়ারী, পঞ্চগড় অনেক দিনের বকেয়া বিল পরিশোধ করার জন্য।ষড়যন্ত্র করে কাউকে সর্বস্বান্ত করার উপায় কী?সুলতানা সানজিদাদেবোত্তর, আটঘরিয়া, পাবনাতাকে বিয়ে করে ফেলা।হাসপাতালে হাঁস না রেখে মানুষ রাখা হয় কেন?সোহেল নওরোজবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহওটা অনেক অনেক দিন আগে হাঁসদের পক্ষ থেকে মানুষের জন্য একটি প্রীতি উপহার ছিল।আমাদের দেশের মানুষ প্রধানত কোন অভ্যাসের দাস?সৈয়দ আলমগীর হোসেননতুন বাজার, কাপ্তাইবদ অভ্যাসের। সেরা প্রশ্নচাকরিজীবী ও বেকারজীবনের মধ্যে পার্থক্য কী?মো. লতিফুর রহমানকামদেবপুর, বিরল, দিনাজপুরমাস শেষে কিছু টাকার জন্য সবার আনন্দের জীবনটা বিসর্জিত হয়। অভিনন্দন লতিফুরআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।