সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা সব সময় অন্যের ব্যাপারে নাক গলাই কেন?

সুস্মিত দাশ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম

l কারণ নাক সব সময় আগে থাকে বলে।

দুই হালি ডিমের দাম ৩০ টাকা হলে রহিমের বয়স কত?

তাহসীন কবীর, মিস্ত্রীপাড়া, রংপুর

l ৮ হাজার ভোটারের এলাকায় ১০ হাজার ৫০০ ভোট পড়লে রাজনীতির দাম যত, ঠিক তত!

চাঁদের দিকে হাত বাড়ানোর সহজ উপায় কী?

মো. ইনামুল হক, কুতুবপুর, চুয়াডাঙ্গা

l বাংলা সিনেমায় দরিদ্র পরিবারের সন্তান হওয়া, যে পরে নায়ক হিসেবে আবির্ভূত হবে।

একটা আস্ত ডিম ছুড়ে মারার পরও মেঝেটা ভাঙল না কেন?

রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম

l কারণ ডিমটা মুরগির ছিল, পাথরের নয়।

প্রশ্ন ফাঁসের উপকারিতা কী?

নাঈম সরকার, কৈডালা, নাটোর

l সারা বছর পড়ে পড়ে ক্লান্ত কিছু শিক্ষার্থী পরীক্ষার সময় একটু বিশ্রাম নিতে পারে।

দেয়ালের কান আছে, মুখ নেই কেন?

করুণাময় চক্রবর্তী, জজকোর্ট, হবিগঞ্জ

l মুখ থাকলে অনেক আজেবাজে কথা বলতে হতো বলে নেই।

জাহাজের নাবিক পদে চাকরির জন্য সাঁতার জানা কি জরুরি?

ইসমাইল হোসেন, যশোর

l মোটেই না। কারণ উড়োজাহাজে যারা চাকরি করে তাদের কেউই উড়তে পারে না।

সেরা প্রশ্ন

দেশের প্রায় সব জ্যোতিষীই স্বর্ণপদকপ্রাপ্ত হন কেন?

গুলনাহার ইসলাম, নাসিরাবাদ, চট্টগ্রাম

l নিজেরা নিজেদের সিটি গোল্ডের পদক দেন না বলে!

অভিনন্দন গুলনাহার, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু

রস+আলো, প্রথম আলো, সিএ ভবন

১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।