সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশারা সিনিয়র-জুনিয়র মানে না কেন?

মো. জুয়েল রানা, সরকারি সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ, টাঙ্গাইল

l মশারা শ্রেণি বিভেদে বিশ্বাসী নয় বলে।

গ্যাসবেলুন সব সময় ওপরে যায় কেন?

রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম

l গ্যাসবেলুন উচ্চাভিলাষী বলে ওপরে যায়।

শিক্ষকেরা পরীক্ষার হলে হাঁটাহাঁটি করে পরীক্ষার্থীদের দেখাদেখিতে বাধা দেন কেন?

কোহিনূর ও নজরুল, শাহীবাগ, শ্রীমঙ্গল

l অতীত অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য।

কথা ছাড়া কোনো কাজ হয়?

আনন্দ, দ্য বার্ডস স্কুল, শ্রীমঙ্গল

l হয়, সবজান্তার কাজ কথা ছাড়াই হয়।

মানুষ চোখ বন্ধ করলে স্বপ্ন ছাড়া আর কী দেখতে পায়?

জারীন রোশনী, খান জাহান আলী রোড,

খুলনা

l নিজের ভবিষ্যৎ, মানে অন্ধকার।

এমন কি কোনো প্রশ্ন আছে যার উত্তর সবজান্তা দিতে পারবেন না?

রুমা দেবী, বড়লেখা, মৌলভীবাজার

l সবজান্তা আসলে কী জানেন না, এই প্রশ্নের উত্তরটা মনে হয় জানা নেই!

প্রতিবছর বিনা পরীক্ষায় বাজেট পাস করা হয় কেন?

সৌরভ আহমেদ

ভৈরব, কিশোরগঞ্জ

l পরীক্ষা হলেই প্রশ্ন ফাঁস হয়, তাই প্রশ্ন ফাঁস ঠেকাতেই বিনা পরীক্ষায় বাজেট পাস করা হয়!

পড়ার টেবিলে মন বসতে চায় না, কী করব?

মো. ইনামুল হক, কুতুবপুর, চুয়াডাঙ্গা

l টেবিল সরিয়ে খাটের ওপর বসে পড়তে শুরু করুন।

দেশে বাংলা মিডিয়াম স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে কিন্তু অঙ্ক মিডিয়াম স্কুল নেই কেন?

আকিফ মোহাম্মদ নূর, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

l অঙ্কের সমীকরণে এখনো অঙ্ক মিডিয়াম স্কুল মেলেনি, এ জন্যই!

কেউ হাই তুললে পাশের জনও হাই তোলে কেন?

সুস্মিত দাশ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম

l কার হঁা বড়, সেটা বোঝার জন্য!

সেরা প্রশ্ন

বিচ্ছিন্ন ঘটনা আর তুচ্ছ ঘটনা কি এক জিনিস?

সুদিপ্ত কুমার নাগ, পুলিশ লাইন পূর্বগলি, খুলনা

l তুচ্ছ ঘটনার স্বরাষ্ট্রমন্ত্রী ভার্সনই হলো বিচ্ছিন্ন ঘটনা।

অভিনন্দন সুদিপ্ত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু

রস+আলো

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।