সবজান্তা সমীপেষু
সবাই টিভিতে ভারতীয় সিরিয়াল দেখে কেন?
মো. হাবিবুর রহমান
ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর
l চাইলেই টিভির রিমোটে দেখতে পারে না বলে!
জাতীয় জীবনে ফেসবুকের অবদান কী?
মো. জাকির হোসেন
রাজগঞ্জ, যশোর
l প্রশ্নফাঁসের মাধ্যমে পরীক্ষার ফলাফলে বাম্পার ফলন এনে দেওয়া।
ভেজাল খাবার আর ভেজাল বিষের মধ্যে মিল কী?
সুস্মিতা চক্রবর্তী
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি
ঢাকা
l এই দুটিই মানুষ কেনে খেয়ে না মরার জন্য!
আমরা কলার খোসা ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেলি কেন?
শামীম রেজা
সরকারি এডওয়ার্ড কলেজ
পাবনা
l কলার খোসায় স্লিপ করে যাতে ডাস্টবিন থেকে অন্য ময়লারা বের হয়ে আসতে না পারে এ জন্য।
বন্ধ সিম চালু করলে স্মার্টফোন দেওয়া অফার দেওয়া হয়, আর চালু সিম বন্ধ করলে?
মো. মোকাদ্দেস হোসাইন
গ্রামপাঙ্গাশী
সিরাজগঞ্জ
l সিম ব্যবহার না হওয়ায় অনেক টাকা বাঁচার অফার!
কাক শুধু তার ‘কাকা’কে ডাকে, ‘কাকি’কে ডাকে না কেন?
অনিকেত
মুকসুদপুর
গোপালগঞ্জ
l কাকা অকৃতদার, মানে এখনো বিয়ে করেননি বলে।
সেরা প্রশ্ন
ঘটনা ঘটে যাওয়ার পর সবাই নড়েচড়ে বসে কেন?
সুমি, ফটিকছড়ি, চট্টগ্রাম
l ঘটনা ঘটে যাওয়ার পর বসার জায়গাটায় কোনো ত্রুটি হয়েছে কি না সেটা দেখে নেওয়ার জন্য।
অভিনন্দন সুমি, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথম আলো
সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।