সবজান্তা সমীপেষু
ফোন কোম্পানিগুলোর অফারের সঙ্গে ‘শর্ত প্রযোজ্য’ লেখা থাকে কেন?আবুল ফজল গাবতলা, বড় মগবাজার, ঢাকামোবাইল ফোন কোম্পানি নয়, পৃথিবীর সব অফারই কোনো না কোনো শর্ত সিদ্ধির জন্য।আপনি কি খুব বুদ্ধিমান?শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালীআরে, আপনি কী করে বুঝলেন! এই প্রশ্নটা তো আমারও!!উন্নয়নশীল দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন কবে হবে?আতিদ আহমেদনাচোল, চাঁপাইনবাবগঞ্জসে দেশের নেতাদের মানসিকতার উন্নতির পর।সব রাজনৈতিক দলই ক্ষমতায় যেতে চায় কেন?মো. সজীব হোসেনফারাজীপাড়া, খুলনানিজে কতটা যোগ্য, সেটা প্র্যাকটিক্যালি দেখার জন্য!ক্ষুধা ও দারিদ্র্যের মধ্যে কার কষ্ট কম?সাজেদুল ইসলামকালীগঞ্জ, লালমনিরহাটক্ষুধার্তের। কারণ, তার কাছে দারিদ্র্য নতুন কিছু নয়।ভূমিকম্প কেন হয়?রোকসানা পলিনরাধানগর, যুগীপাড়া, মাঠপাড়া, পাবনাবিল্ডিংয়ের শক্তি-সামর্থ্য পরিমাপ করার জন্য।সেরা প্রশ্নপ্রাইজবন্ড কী?এস এম শাহীনফুলবাড়ী, নহাটা, মহম্মদপুরজেমস্ বন্ডের আপন ভাই!অভিনন্দন শাহীনআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।