সবজান্তা সমীপেষু
কাঁঠালগাছে ধরে কেন?শাকিলাকানাইপুর উচ্চবিদ্যালয়, ফরিদপুরএখনো ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে না বলে।আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের উন্নতি কোথায়?আকরাম হোসেনকুলিয়ারচর ডিগ্রি কলেজ, কিশোরগঞ্জমানচিত্রে! পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ সব সময়ই থাকে।গোল আলু, মিষ্টি আলু এবং রস+আলোর মধ্যে পার্থক্য কোথায়?আব্দুল বাতেনরসুলপুর, শ্রীনগর, নরসিংদীরস+আলো বারোমাসি কিন্তু অন্যগুলো সিজনাল।সেরা প্রশ্ন কাকে বলে?মো. নূর এ আলমঠিকানাবিহীনযে প্রশ্নটির উত্তর দেওয়ার পর উত্তরটি সেরা মনে হয়, তাকেই সেরা প্রশ্ন বলে।বর্তমান সরকার ও বিরোধী দলের মধ্যে মিল ও অমিল কী?অজিত কুমার সূত্রধরপলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ফরিদপুরমিল—চরিত্রগত, অমিল—নামগত।বলুন তো, প্রেম করলে মন ভালো থাকে আর প্রেম না করলে...?অভিআনোয়ার ম্যানসন, আকুয়া মাদরাসা কোয়ার্টার, ময়মনসিংহখারাপ হওয়ার কোনো চান্সই থাকে না!সেরা প্রশ্নআমাদের দেশে এত বিত্তবান মানুষ থাকা সত্ত্বেও দাতাদের সাহায্য চাইতে হয় কেন?রিয়াদটিচার্স কোয়ার্টার, বিটিআরআই, শ্রীমঙ্গলবিত্তবানদের আরেকটু বিত্তশালী করার জন্য।অভিনন্দন রিয়াদআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।