সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি আপনার জায়গায় হলে কী করতাম?
মো. রেজুয়ানুল সিদ্দিকী
জামালপুর জিলা স্কুল, জামালপুর
* এ রকম উদ্ভট প্রশ্ন করতেন না।

আমরা বর্ষাকালে স্কুল-কলেজ বা অফিসে ভুলে ছাতা ফেলে আসি কেন?
সুদীপ্ত কুমার নাগ
পুলিশ লাইন, খুলনা
* যাতে পরদিন বৃষ্টি হলে স্কুল-কলেজ কিংবা অফিস ফাঁকি দেওয়ার সময় ছাতা না থাকার অজুহাত দেওয়া যায়।

কিছু হলেই আমরা ফেসবুকে স্ট্যাটাস লিখে ফেলি কেন?
সুমি
ফটিকছড়ি, চট্টগ্রাম
* ডায়েরিতে লিখে রাখলে ইঁদুরে কেটে ফেলতে পারে, এই ভয়ে।

রোম পুড়ে যাওয়ার সময় নিরো বাঁশি বাজাচ্ছিলেন কেন?
রোহিত রুদ্র
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম
* সেই যুগে নিরোর কাছে সেলফি তোলার মতো স্মার্টফোন ছিল না বলে।

আমরা তিলকে তাল বানাই কেন?
সুস্মিত দাশ
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম
* দ্রুত খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনার জন্য।

দিনে চাঁদ ওঠে না কেন?
মো. ইনামুল হক
কুতুবপুর, চুয়াডাঙা
* কবিগুরুর কথামতো সবাই দিনে-দুপুরে বনে চলে যেত বলে।

নাটকের মাঝখানে বিজ্ঞাপন বিরতি হয় কেন?
শান্ত
টেংরাখোলা, গোপালগঞ্জ
* নাটকের মাঝে সিনেমা চালু করে দিলে লোকজন ক্ষেপে যেতে পারে, তাই।

আপনি কে?
ক্যালভিন চম্পা
বৈদ্যখোলা, কক্সবাজার
* আপনার প্রশ্নের উত্তরাদাতা।

সেরা প্রশ্ন
কোনটির দাম বেশি, পানি নাকি বরফ?
মো. ওয়ালিদ, শ্যামপুর, ঢাকা
* ‘পানির দরে’ বলে একটা কথা আছে, যেটার মানে সস্তা। অতএব বরফের দামই বেশি হওয়ার কথা।
অভিনন্দন ওয়ালিদ, আপনি পাচ্ছেন
১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথম আলো
সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।