সবজান্তা সমীপেষু
বিড়াল গাছে ওঠে কেন?
মোকাদ্দেস হোসাইন
গ্রামপাঙ্গাশী, সিরাজগঞ্জ
*বিড়ালরাও মাঝেমধ্যে উচ্চাভিলাষী হয়ে ওঠে বলে।
বনাঞ্চল ধ্বংস হলে ভবিষ্যতে কী হবে?
সুদীপ্ত কুমার নাগ
পুলিশ লাইন, খুলনা
*নির্বাচনী ইশতেহারে নেতারা ‘বন বানিয়ে দেব’-টাইপের আশ্বাস দিতে পারবেন।
পেনসিলের লেখা মোছা গেলেও কলমের লেখা মোছা যায় না কেন?
টুটুল গুপ্ত
খিতাপচর, চট্টগ্রাম
*পেনসিলে ‘আনডু’ অপশন আছে, কলমে সেটা নেই বলে।
টাকা পুরোনো হয়ে গেলেও মূল্যমান কমে না কেন?
টুটুল গুপ্ত
খিতাপচর, চট্টগ্রাম
*অভিজ্ঞতার একটা দাম আছে না!
আম পাকাতে কেমিক্যাল ব্যবহার করলেও চুল পাকাতে ব্যবহার করা হয় না কেন?
সালমান মির্জা
শ্যামলী, ঢাকা
*কারণ, কেমিক্যাল মেশানো আম খেলে চুল স্বয়ংক্রিয়ভাবেই পেকে যাবে।
আমাদের দেশে গুণী ব্যক্তিদের মৃত্যুর পর পদক দেওয়া হয় কেন?
মো. মোস্তাফিজুর রহমান
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা
*আগে দিলে পদক হারিয়ে ফেলার ভয়ে তাঁরা রাতে ঘুমাতে পারতেন না, এমন আশঙ্কা থেকে।
সব কাজেই অভিজ্ঞতা চাইলেও বিয়েতে চাওয়া হয় না কেন?
শামীম রেজা
সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, পাবনা
*কারণ, অভিজ্ঞ মানুষ কখনো আরেকবার পরাধীন হতে চাইবে না বলে।
সেরা প্রশ্ন
ফ্যানের বাতাস ওপরের দিকে যায় না কেন?
সম্রাট শাহজাহান
সাটুরিয়া, মানিকগঞ্জ
*ওপরে বিদ্যুৎ বিল দেওয়ার লোক নেই বলে।
অভিনন্দন শাহজাহান, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথম আলো
সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।