সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনই টাকা লাগবে, গৌরী সেনের বাড়িটা কোন দিকে?

রোহিত রুদ্র

নাসিরাবাদ, চট্টগ্রাম

l অতিরিক্ত ঋণের কারণে তার বাড়িটা এখন ব্যাংক জব্দ করে নিয়েছে।

দাঁত জিবকে কামড় দেয় কিন্তু জিব প্রতিবাদ করে না কেন?

মোহাম্মদ আলী

মুকসুদপুর, গোপালগঞ্জ

l কারণ জিব হলো আমজনতা, আর দাঁত...!

আমরা মশাদের দাওয়াত করি না, তারপরও তারা আমাদের বাড়িতে ঘুরঘুর করে কেন?

শামীম রেজা

পাবনা

l মশারির ভেতরে থাকা মানুষ নামক ‘চিড়িয়া’ দেখার আশায়।

স্কুলে বাচ্চাকাচ্চাদের সঙ্গে তাদের মা-বাবাও যায় কেন?

মো. জুয়েল রানা

সরকারি সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ, টাঙ্গাইল

l শিক্ষার শেষ নেই বলে।

জোনাকিরা বৈদ্যুতিক বাতি না হয়েও জ্বলে কীভাবে?

হিমু চন্দ্র শীল

কৈয়ারবিল, চকরিয়া

l অন্ধকারে ভয় পেয়ে জোনাকির ভেতর শটসার্কিট হয় বলে।

বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন?

নাঈম সরকার

কৈডালা, নাটোর

l পরবর্তী প্রজন্মকে বাঘ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বিড়ালকে দেখানো যাবে এই আশায়।

সেরা প্রশ্ন

আকাশে বিদ্যুৎ চমকায় কেন?

টুটুল গুপ্ত, খিতাপচর, চট্টগ্রাম

l দেশে বিদ্যুতের ঘাটতি নেই বোঝানোর জন্য।

​অভিনন্দন টুটুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু

রস+আলো, প্রথম আলো

সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।