সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপদের সময় মানুষের সত্যিকারের বন্ধু কে?

জান্নাতুল ফেরদৌস

শাহীবাগ, শ্রীমঙ্গল

l মশা; আপনি যে অবস্থায়ই থাকেন না কেন, মশা আপনাকে গান শুনিয়ে সাহস জোগাবে।

অনেক সময় এসি রুমেও ফ্যান চালানো হয় কেন?

নাঈম সরকার

কৈডালা, নাটোর

l এসিগুলো ঠান্ডা করার জন্য।

এত এত প্রশ্ন পাঠানোর পরও ছাপা না হলে আমার কী করা উচিত?

রোহিত রুদ্র

নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম

l এই বিষয়ে আমাদের কাছে আরও প্রশ্ন পাঠাতে পারেন।

সবকিছু মনে রাখতে পারি, কিন্তু বইয়ের পড়া মনে রাখতে পারি না কেন?

সাদিয়া রায়হান

সরকারি ল্যাবরেটরি হাইস্কুল, ময়মনসিংহ

l যেটা পরীক্ষার খাতার বাইরে আর কোনো কাজেই লাগে না, সেটা মনে রেখে লাভ নেই বলে।

বারাক ওবামা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি নন কেন?

ঐষীক দাস

খালিশপুর, খুলনা

l কারণ, তাঁর চেয়ে আরও অনেকের ধনসম্পদ বেশি আছে।

সেরা প্রশ্ন

সব দোষ কপালের হয় কেন?

সুমন আকন্দ

পীরগাছা, রংপুর

l শাস্তিস্বরূপ কপাল চাপড়ানো সহজ বলে।

​অভিনন্দন সুমন , আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু

রস+আলো, প্রথম আলো

সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।

​