সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়গুলোতে ফল সেমিস্টার থাকে, সবজি সেমিস্টার থাকে না কেন?চয়নিকা রিতিমাকে কে রায় সড়ক, রাঙামাটিবিশ্ববিদ্যালয় পাস করে কি সবজি বিক্রি করলে মানাবে, বলেন!বিটিভির সংবাদ বেসরকারি টিভি চ্যানেলে দেখানো হচ্ছে কেন?সজিব আল হাসানবহরামপুর, বাঘারপাড়া, যশোরবিটিভি বলে যে একটা টিভি আছে, সেটা যাতে মানুষ ভুলে না যায়!হরতালের বিকল্প কী!মোত্তালিবসিএ, উপজেলা চেয়ারম্যান কার্যালয়, শাহজাহানপুর, বগুড়াহরআম, হরকাঁঠাল, হরলিচু ইত্যাদি বাঘ আর মানুষের মধ্যে পার্থক্য কী?সানজিদা সুলতানাকালীগঞ্জ বাজার, লোহাগড়া, নড়াইলক্রিকেট খেলায় আপনার এবং আমার মধ্যে পার্থক্য কী?এস এম শাহীনফুলবাড়ী নহাটা, মহম্মদপুর, মাগুরাপুরুষে, আমি উত্তম পুরুষ আর আপনি পরপুরুষসেদিন নিউটন সাহেব আপেল গাছের নিচে কার জন্য অপেক্ষা করছিলেন?এম ইয়াসিন আরাফাততিতারচর, লোহাগাড়া, চট্টগ্রামআমার জন্য আসলে তার কয়টা প্রশ্ন ছিল।সেরা প্রশ্নইভ টিজিং ও লোডশেডিংয়ের মধ্যে সাদৃশ্য কী?মো. সুমন হোসেনফতেহপুর, দক্ষিণপাড়া, নওগাঁদুটোই জাতিগত অন্ধকার প্রকাশ করে।অভিনন্দন সুমনআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।