সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার + রস+আলো + সবজান্তা = কী?

সামাইন ভূঞা

উত্তরা, ঢাকা

l মোবাইল ফোন কোম্পানির লাভ।

খোলা ম্যানহোলে পড়ে গেছি, কী করব?

রোহিত রুদ্র

নাসিরাবাদ, চট্টগ্রাম

l সেই রোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা করে একটা চেক-ইন দিন।

সবজান্তা ১০০ টাকার মুঠোফোন রিচার্জ সেরা প্রশ্নকারীকে দিতে গিয়ে নিজের মোবাইল ফোনে ভরে ফেলেন না তো?

গুলনাহার ইসলাম

উত্তরায়ন, চট্টগ্রাম

l সবজান্তা ভবিষ্যতে রাজনীতিতে নামবেন, তাই আপাতত এ রকম বাজে কাজ তিনি করেন না।

বন্ধুদের ট্রিট দেওয়ার হাত থেকে বাঁচার উপায় কী?

এস এ মুরাদ সরকার

রাজবাড়ী, হবিগঞ্জ

l কোনো কাজে সুযোগ থাকলেও সফল না হওয়া।

বিচ্ছিন্ন ঘটনা কাকে বলে?

নাঈম সরকার

কৈডালা, নাটোর

l যেসব দুর্ঘটনার দায় সরকারের ওপর পড়ে।

মশাদের জন্য আলাদা দেশ থাকলে কী হতো?

মো. শাকিল

সখিপুর, শরীয়তপুর

l সে দেশে মানুষ রপ্তানি করা যেত।

সেরা প্রশ্ন

নেতারা জনগণের সামনে এলে এক হাত ওপরে তোলেন কেন?

মোস্তাফিজুর রহমান

ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ

l কৌশলে জনগণকে এক হাত দেখে নেওয়ার জন্য।

​অভিনন্দন মোস্তাফিজুর, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।