সবজান্তা সমীপেষু
পৃথিবীতে সবচেয়ে সুখী দেশগুলোর একটিতে আমরা বাস করি। আমরা আসলে যে কারণে সুখী...।
রোহিত রুদ্র
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম
* কারণ, রাজনীতিবিদেরা মাঝেমধ্যেই মজার মজার কথা বলেন।
কী ভাঙলে শব্দ হয় না?
মো. সুমন আকন্দ
পীরগাছা, রংপুর
* সবজান্তা সমীপেষুর সেরা প্রশ্নকারী হওয়ার স্বপ্ন।
দেশে ডিশ লাইন না থাকলে কী হতো?
মো. মোকাদ্দেস হোসাইন
গ্রাম পাঙ্গাশী, সিরাজগঞ্জ
* ‘কিরণমালা’ খাতা পাওয়া যেত না।
সিনেমার ভিলেনরা একসময় ধরা পড়লেও বাস্তবের ভিলেনরা ধরা পড়ে না কেন?
সত্যনিষ্ঠ শর্মা
জজকোর্ট এলাকা, হবিগঞ্জ
* তাহলে কেউ আর সিনেমা দেখতে যেত না বলে।
নোবেল পুরস্কার পাওয়ার উপায় কী?
মো. ইনামুল হক
চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা
* বিটিভি দেখুন নিয়মিত, শান্তিতে নোবেল পেলেও
পেতে পারেন।
তর্ক এবং বিতর্কের মাঝে তফাত কী?
সুস্মিতা ও সুদীপ্তা
চিড়াকান্দি, হবিগঞ্জ
* আমজনতা যেটা করে সেটা তর্ক, আর টক শোতে যেটা হয় সেটা বিতর্ক।
বাংলাদেশে কোনটির অভাব নেই?
ঐষীক দাশ
রোটারি স্কুল, খুলনা
* সেরা প্রশ্নকারী হওয়ার জন্য সবজান্তার কাছে প্রশ্ন পাঠানোর মতো মানুষের।
সেরা প্রশ্ন
রূপকথার সেই সোনার ডিম পাড়া হাঁসেরা কোন প্রজাতির অন্তর্ভুক্ত?
অর্পন দাশগুপ্ত
শ্যামলী, ঢাকা
* শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রজাতির।
অভিনন্দন অর্পন, আপনি পাচ্ছেন
১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।