সবজান্তা সমীপেষু
খাবার না থাকলে মানুষ কী খেত?
হাসিবুল হাসান
সাঘাটা, গাইবান্ধা
l ধাক্কা, হোঁচট, ঘুষ, ক্রাশ, বাঁশ, ঝাড়ি ইত্যাদি।
ছাত্রজীবনে পরীক্ষা না থাকলে কী হতো?
মাহমুদ হাসান
সরকারি মুকসুদপুর কলেজ
l পরীক্ষা নেওয়ার জন্য ছাত্ররা আন্দোলন করত।
দিনের বেলা জোনাকিরা আলো জ্বালে না কেন?
মো. সাব্বির হাসান
বগুড়া
l তারা সচেতন, শুধু শুধু শক্তির অপচয় করে না।
পদার্থবিজ্ঞান আছে, অপদার্থবিজ্ঞান নেই কেন?
রাসেল
শাহীবাগ, শ্রীমঙ্গল
l পদার্থবিজ্ঞানের চেয়ে অপদার্থ এক বৃহৎ বিজ্ঞান বলে।
পড়াশোনা না করে কীভাবে ভালো ছাত্র হতে পারি?
মুসতাসিন ইসলাম
দি বাডস স্কুল, শ্রীমঙ্গল
l ভালো রেজাল্ট করে। কারণ, বর্তমান পরিস্থিতিতে পড়াশোনা করলেই ভালো ছাত্র হওয়া যায় না, ভালো রেজাল্টই বড় কথা।
মেয়েরা ১৮ আর ছেলেরা ২১ বছরের আগে বিয়ে করলে
কী হবে?
মো. আবু তাহের মিয়া
কারমাইকেল কলেজ, রংপুর
l বিবাহিত হবে।
সেরা প্রশ্ন
গরিব মানুষদের উন্নয়নসংক্রান্ত সেমিনারে গরিবদের আমন্ত্রণ জানানো হয় না কেন?
মো. মোস্তাফিজুর রহমান
আলামডাঙ্গা, চুয়াডাঙ্গা।
l তাদের আমন্ত্রণ করার মতো বাজেট থাকে না বলে।
অভিনন্দন মোস্তাফিজুর, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।