সবজান্তা সমীপেষু
চোখ অপারেশনের পর ধীরে ধীরে চোখ খুলতে বলা হয় কেন?সুইটহেতেম খাঁ, রাজশাহীযাতে এরই মধ্যে নায়ক কিংবা নায়িকা এসে পৌঁছাতে পারে। (বাংলা ছবি দেখেন না?)আমাকে কেন প্রাইজবন্ড দেওয়া হলো?মো. আব্বাস উদ্দিনসরকারি এম এম কলেজ, যশোরকই, আপনাকে তো প্রাইজবন্ড দেওয়া হয়নি! চোখের মাথা খেয়েছেন?পানি নিচের দিকে পড়ে কেন?মো. ওয়াহিদ সাদিকবান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বান্দরবানওপরে থাকার মতো যথেষ্ট পলিটিক্যাল পাওয়ার নাই তো।ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, তাহলে কী বাঁধা যায়? এম ইয়াসিন আরাফাতপূর্ব কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রামপ্রেমিকার চুল।সংসদে বিতর্ক ও টক শোতে বিতর্ক—এ দুটোর মধ্যে পার্থক্য কী?নিলয় আহমেদবড়গোপালদী, দশমিনা, পটুয়াখালীগালাগালিতে।বাইরে বৃষ্টি হচ্ছে, কী করব?চিরঞ্জীব দত্ত চিন্ময়শ্রীমঙ্গল, মৌলভীবাজারএকটা ছাতা নিয়ে রাস্তায় অপেক্ষা করেন, কোনো সুন্দরী যদি ছাতা ছাড়া এ পথ দিয়ে যায়...সেরা প্রশ্নবলুন তো, আমার বাবা-মা কেন আমার নাম স্বাধীন রাখল?এম এইচ স্বাধীন৮১ স্যার ইকবাল রোড, খুলনাদেশটা যে স্বাধীন, সেটা যাতে অন্তত আপনাকে দেখলে মনে পড়ে।অভিনন্দন স্বাধীনআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।