সবজান্তা সমীপেষু
আলো ছাড়া মানুষ দেখতে পায় না কেন?
মাসুদ রানা
হাজীগঞ্জ মডেল কলেজ, চাঁদপুর
l আলো না থাকলে জগতের সব বস্তুই ‘অনলি মি’ অপশনটা চালু করে বলে।
সরল অঙ্ক কষা আর টাই বাঁধার মধ্যে মিল কী?
সুদীপ্তা
চিড়াকান্দি, হবিগঞ্জ
l দুটোর ভেতরেই অসংখ্য প্যাঁচ থাকলেও ফলাফল আসে খুব সোজা।
সাদা পোশাকের মতো মনকে সাদা করার উপায় কী?
মো. সুমন আকন্দ
চণ্ডীপুর, রংপুর
l সারা দিন ডিটারজেন্ট পাউডার মেশানো পানিতে বসে থাকুন।
প্রাকৃতিক দুর্যোগ আর নির্বাচনের মাঝে মিল কী?
এম এস লিটন
ফটিকছড়ি, চট্টগ্রাম
l কখন আসবে কেউ জানে না।
বিপদে পড়লে মানুষ চোখে সরষে ফুল দেখে কেন?
সুস্মিত দাশ
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম
l সরষে ফুল সস্তা বলে!
রিচার্জ ও চার্জের মধ্যে পার্থক্য কী?
আশিষ মন্ডল
সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর
l চার্জের পর যেটা করা হয় তাকে রিচার্জ বলা হলেও রিচার্জের পর সেটাকে চার্জ না বলে রিচার্জই বলা হয়।
সেরা প্রশ্ন
ঢাকায় তো ধুলা-ময়লা ওড়ে, কিন্তু সবাই টাকা ওড়ে বলে কেন?
নিতিশ রায়
রায়পুর, যশোর
l সবাই টাকাকে হাতের ময়লা মনে করে বলে।
অভিনন্দন নিতিশ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।