সবজান্তা সমীপেষু
বিনা মেঘে বজ্রপাত হয় কখন?
আরাফাত শাহীন
l রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
টিভিতে ভারতীয় সিরিয়াল হলে।
একটি মশারিতে কয়টি ছিদ্র থাকে?
এস এম ফজলে এলাহী
ফটিকছড়ি, চট্টগ্রাম
l ঘরে যে পরিমাণ মশা থাকে তার ১০০০ গুণ বেশি।
সোজা আঙুলে ঘি ওঠে না কেন?
করুণাময় চক্রবর্তী
জজকোর্ট, হবিগঞ্জ
l যাতে আঙুল বাঁকা করে ঘি ওঠানো লাগে।
সবাইকে দিয়ে সব কাজ হয় না কেন?
এম জি সারোয়ার
চট্টগ্রাম
l সবাইকে দিয়ে সব কাজ হলে সবজান্তার আর প্রয়োজন হতো না বলে!
সরকারি চাকরি পাওয়ার সহজ উপায় কী?
মাহফুজুর রহমান খান
চিনিতোলা, জামালপুর
l ঘুষ, মামা ইত্যাদির ধার না ধেরে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
রেললাইনে লোহার পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয় না কেন?
হেলাল নিরব
খিলক্ষেত, ঢাকা
l বাঁশ ব্যবহার করলে কিছু মানুষ সেগুলো অন্যদের দিয়ে দিত বলে।
মগের মুল্লুকের নাম শোনা যায়, কিন্তু দেখা যায় না কেন?
মো. মোকাদ্দেস হোসাইন
গ্রামপাঙ্গাসী, সিরাজগঞ্জ
l কারণ, মগের মুল্লুকের কর্তৃপক্ষরা এলাকাটির আরেকটি নাম দিয়ে দেন।
সেরা প্রশ্ন
সরকার ময়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী কেন?
মিতাব রহমান
সদরপুর, ফরিদপুর
l সবাই যেভাবে যেখানে-সেখানে ময়লা ফেলে, তাতে ময়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বানানো হলে রাস্তাঘাটে মানুষ শক খেয়ে মরে যেতে পারে, এই ভয়েই।
অভিনন্দন মিতাব, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।