সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলুন তো কোন জালে মাছ ধরা যায় না?
রোহিত রুদ্র
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজ, চট্টগ্রাম
* ভেজালে।

ডিমের চেয়ে আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে কেন?
সাদিয়া জান্নাত
কুশমাইল, নওগাঁ
* আলুর ব্যক্তিত্ব ডিমের চেয়ে শক্ত বলে।

নেতাদের গাড়ি যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তা আগে থেকেই ফাঁকা করা হয় কেন?
মাহমুদ হাসান
সরকারি মুকসুদপুর কলেজ, গোপালগঞ্জ
* যাতে নেতারা চলতে গিয়ে আমজনতার পথে বাধা হয়ে না দাঁড়ান, তাঁরা জনদরদি কিনা!

পৃথিবীর সব প্রাণী দেখতে একই রকম হলে কী হতো?
পূজা গুহ রায়
থানাপাড়া, নীলফামারী
* তখন আর ভোটার আইডি কার্ডের ছবি দেখার প্রয়োজন হতো না।

সব মা-বাবা তাঁদের সন্তানকে এত বেশি বেশি পড়তে বলেন কেন?
রুবাইয়াতুল ইস্পাহান
রাজশাহী
* বেশি লিখতে গেলে হাত ব্যথা হয়ে যেতে পারে। তাই বেশি বেশি পড়তে বলেন।

মানুষকে খুশি করার সব থেকে সহজ উপায় কী?
এস এম ফজলে এলাহী
ফটিকছড়ি, চট্টগ্রাম
* বিনা মূল্যে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড দিয়ে দেওয়া।

সেরা প্রশ্ন
আম পাকলে মিষ্টি লাগে, আর চুল পাকলে কেমন লাগে?
মুসতাসিন ইসলাম
শ্রীমঙ্গল
* বয়সী লাগে।

অভিনন্দন মুসতাসিন, আপনি পাচ্ছেন
১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।