সবজান্তা সমীপেষু
সবকিছু জানার পরও প্রশাসন চুপ থাকে কেন?
লিটন
ফটিকছড়ি, চট্টগ্রাম
l সবকিছু জানাই প্রশাসনের কাজ।
চিংড়ি পেছনে সাঁতার কাটে কেন?
নাঈম সরকার
কৈডালা, নাটোর
l মাছদের মধ্যে তারা ভিআইপি, তাই উল্টো পথে চলে।
কোন জিনিসের মাথা আছে কিন্তু মগজ নেই?
মো. নাজমুস সাকিব
নাগেশ্বরী, কুড়িগ্রাম
l রাস্তা এবং সবজান্তা সমীপেষুর।
বাংলাদেশে তুষারপাত না হলেও কানাডায় তুষারপাত হয় কেন?
মাহির তাজওয়ার
মোহাম্মদপুর, ঢাকা
l বাংলাদেশে তুষার নামে এত মানুষ আছে যে তাদের পতন হলে ভূমিকম্প হয়ে যাবে, সে কারণেই হয় না।
ভোরবেলা পাখিরা চেঁচামেচি করে কেন?
মো. মোকাদ্দেস হোসাইন
গ্রামপাঙ্গাশী, সিরাজগঞ্জ
l তারপর থেকেই মানুষের চেঁচামেচি শুরু হয় বলে।
মানুষ এত প্রেমে পড়ে কেন?
আহসানুল করিম
চকরিয়া, কক্সবাজার
l মনটা যে বহাল তবিয়তে আছে, সেটা যাচাই করে নেওয়ার জন্য।
সেরা প্রশ্ন
নাম ফায়ার সার্ভিস হলেও আগুন না
দিয়ে পানি দেয় কেন?
মো. শামসুদ্দীন আলমগীর
চাঁপাইনবাবগঞ্জ
l ফায়ার বা আগুনকে সার্ভিস দেওয়া হয় পানি দেওয়ার মাধ্যমে, আর তাই নাম হয়ে গেছে ফায়ার সার্ভিস।
অভিনন্দন আলমগীর, আপনি পাচ্ছেন
১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।