সবজান্তা সমীপেষু
পানির বৃষ্টি না হয়ে টাকার বৃষ্টি হলে কী হতো?
আজম খান, সাভার, ঢাকা
টাকার বৃষ্টি ঠ্যাকাতে পানির বৃষ্টি দিয়ে ছাতা কিনতে হতো।
আইন ও ভালোবাসার মধ্যে মিল কী?
সুস্মিতা সুদীপ্তা, চিড়াকান্দি, হবিগঞ্জ
নিজের হাতে তুলে নেওয়া যায় না।
কোথায় সবচেয়ে বেশি মানুষ থাকে?
সৌম্য দে, চট্টগ্রাম
সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘বিশেষ ছাড়’ কোথায় দেওয়া হয় না?
মো. আবু তাহের মিয়া, কারমাইকেল কলেজ, রংপুর
সবজান্তা সমীপেষুর সেরা প্রশ্ন নির্বাচনে।
পথচারীর বদলে মোটরসাইকেলচালকেরা কেন ফুটপাত ব্যবহার করেন?
স্নিগ্ধ রাজবংশী, দীঘলগ্রাম, মাগুরা
মোটরসাইকেলচালকেরাও তো পথচারী, তাই।
কোকিল বসন্ত ঋতুতেই ডাকে কেন?
আব্দুর রউফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
‘অল্প ডাকে কাজ হইলে, বেশি ডাকের প্রয়োজন কী?’—কোকিল এই নীতিতে বিশ্বাসী।
সেরা প্রশ্ন
ছুটির দিন তাড়াতাড়ি ঘুম ভাঙে কেন?
সুস্মিত দাশ
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম
ঘুমেরও ছুটি থাকে বলে।
অভিনন্দন সুস্মিত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।