সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজটে পড়লে কার কথা বেশি মনে পড়ে?
মো. আবু তাহের মিয়া
কারমাইকেল কলেজ, রংপুর
 যারা এত এত গাড়ি তৈরি করে, তাদের কথা।

পণ্যের দাম বাড়ে কিন্তু মানুষের কথার দাম বাড়ে না কেন?
মো. সুমন আকন্দ
চণ্ডিপুর, রংপুর
 কথায় চিড়া ভেজে না বলে।

মানুষের প্রতি আমাদের উপদেশ কী হওয়া উচিত?
রুহিয়া আমিন
মহম্মদপুর, মাগুরা
 কাউকে কখনো উপদেশ দিতে যাবেন না, এই উপদেশটা।

শুনেছি গৌরী সেন টাকা দেয়, তাকে পাব কোথায়?
আজম খান
সাভার, ঢাকা
 বিশ্বাস করে হাসিমুখে টাকা ধার দেয় এ রকম প্রতিটি বন্ধুর মাঝে।
সেরা প্রশ্ন
বাংলাদেশে কোন কাজটা সময়মতো হয়?
সৈয়দ মাসুক আহমেদ
শিমুলতলা, সাভার
 বিটিভির রাত আটটার সংবাদ।

অভিনন্দন মাসুক, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।