সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের বিয়ের বয়স ১৮, কিন্তু ছেলেদের ২১ কেন?

মো. সোহাগ হোসেন

মনিরামপুর, যশোর

l ছেলেরা যাতে পরে দোষ না দিতে পারে যে ছোট ছিলাম বলে বিয়ে নামক ষড়যন্ত্রে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

মিষ্টি কথায় চিড়া ভেজে না কেন?

শিহাব শেখ

দহিসাড়া, গোপালগঞ্জ

l কথার মিষ্টতায় চিড়া নিজেই এমন বুঁদ হয়ে যায় যে তার ভেজার কথা মনেই থাকে না।

মানুষ টাকা ধার নিয়ে ফেরত দেয় না কেন?

আবুল ফজল

মগবাজার, ঢাকা

l মানুষটা আজীবন যাতে মনে রাখে, এ জন্য।

অভিনন্দন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ, এটা আমি কবে শুনব?

মো. আসিফ আল রাজী

প্রফেসর পাড়া, জয়পুরহাট

l যেদিন মুঠোফোনে ১০০ টাকা রিচার্জ করবেন, সেদিন।

নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বই আর রস+আলোর মধ্যে মিল কোথায়?

দীপ্ত কুমার সিংহ

চৌগাছা, যশোর

l দুটোই রসকষহীন।

আদুভাই আর দাদুভাইয়ের মধ্যে পার্থক্য কী?

জান্নাতি নজরুল

চর পাকুল্যা, টাঙ্গাইল

l দাদুভাই ঘরের গর্ব, আর আদুভাই স্কুল-কলেজ-ইউনিভার্সিটির!

সেরা প্রশ্ন

লজ্জাবতীর পাতা স্পর্শ করলে তা

গুটিয়ে যায় কেন?

মো. খায়রুল ইসলাম, কুশমাইল, নওগাঁ

l মানুষের তো নামের সঙ্গে কাজের মিল নেই, কিন্তু লজ্জাবতীরা নামের সঙ্গে কাজের মিল রাখতে বদ্ধপরিকর।

​অভিনন্দন খায়রুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু

রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।