সবজান্তা সমীপেষু
পূর্বে ছিল ছাত্র=বই, খাতা, কলম, মূল্যবোধ আর এখন ছাত্র= ? মো. আবদুল্লাহ আল মামুনমৌদাম, পূর্বধলা, নেত্রকোনাএখন ছাত্র=দল, লীগ, মোবাইল, কম্পিউটার, ভাঙচুর এবং সবশেষে মূল্যহীন।চোর পালালে বুদ্ধি বাড়ে আর কুবুদ্ধি বাড়ে?চয়নিকা রিতিমাকে কে রায় সড়ক, রাঙামাটিচোরের সঙ্গে ঘন ঘন দেখা হলে।ইভ টিজিং প্রতিরোধে আমার দায়িত্ব কী হতে পারে?মো. পরান মিয়াসুরাটি, হোসেনপুর, কিশোরগঞ্জঅন্যের চেয়ে নিজের দিকে বেশি নজর দিন।টাক মাথায় চুল গজানোর আছে কি কোনো উপায়?মেরিনা ইয়াসমিনকাউনিয়া প্রধান সড়ক, বরিশালঝামেলা চলে গেলেই তো ভালো, তাকে আবার ডাকার কী দরকার?ব্যাঙের কখনো সর্দি হয় না কেন?মো. সজিব আল হাসানবহরামপুর, বাঘারপাড়া, যশোরওরা আগে ডাক্তার দেখায়, তারপর পানিতে নামে!দুজনকে প্রাইজবন্ড দিলে কী হতো?মো. আব্বাস উদ্দিনসরকারি এম এম কলেজ, যশোরপ্রাইজবন্ডের ভাঙতি না থাকায় ভাগ করতে সমস্যা হতো!সেরা প্রশ্নচাকরি যে করে সে-ই চাকর কিন্তু তবুও আমরা চাকুরি বলি কেন?মো. আশরাফুল ইসলামবলিদাপাড়া, গাইবান্ধা, ইসলামপুর, জামালপুরনিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য।অভিনন্দন আশরাফুলআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।