সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক বিভাগ চিঠি পৌঁছে না দিলে আপনারা কী করতেন?
আশিষ মণ্ডল
সরকারি এম এম কলেজ, যশোর
 ডাক বিভাগ কখন ই-মেইল পৌঁছে দেবে, এই আশায় থাকতাম।

মানুষের চুল পড়ে কেন?
মীর নাঈম
উত্তরা, ঢাকা
 নিউটনের সূত্র প্রমাণের জন্য।

সিনেমায় ছিপ দিয়ে মাছ ধরতে গেলে মাছ না উঠে জুতা ওঠে কেন?
তাসনিমুল হক
শঠিবাড়ী, রংপুর
 ছিপ দেখে বিরক্ত হয়ে মাছেরা উল্টো জুতা দেখায়!

নেতারা কখনো নিজেদের ভুল স্বীকার করেন না কেন?
অনিকেত
সরকারি মুকসুদপুর কলেজ
 ভুল তো জনগণই করে, তাঁরা তো করেন না।

সবজান্তার বয়স কত?
মো. সাব্বির রহমান
রাজাবাসর, দিনাজপুর
 পৃথিবীর মোট বয়সের আধা ভাগের ১০ ভাগ থেকে ডোনাল্ড ট্রাম্পের বয়স বাদ দিলে যত থাকে তার অর্ধেককে ১০ দিয়ে ভাগ করলে যত হয় তার দেড় গুণ।

চাকরি না করলে অভিজ্ঞতা হয় না, তাহলে চাকরির আবেদনে অভিজ্ঞতা চাওয়া হয় কেন?
মাহফুজুর রহমান খান
চিনিতোলা, জামালপুর
 কারণ, অভিজ্ঞতা ছাড়া চাকরি করা যায় না বলে।

সেরা প্রশ্ন
তেলে-বেগুনে জ্বলে উঠলে আলো উৎপন্ন হয় না কেন?
মো. আবু তাহের মিয়া
কারমাইকেল কলেজ, রংপুর
 বাল্ব ফিউজ থাকে বলে।

অভিনন্দন তাহের, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।