সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নের জোয়ারে দেশ ভেসে গেলে আমরা কোথায় ক্রিকেট খেলব?
শতক নূর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
 দেশ ভেসে গেলে অনেক খালি জায়গা তৈরি হবে, সেখানেই স্টেডিয়াম বানিয়ে...।

বাতাস দেখা গেলে কী হতো?
তাহসিন আহমেদ, বেলফুলিয়া, খুলনা
 ‘বাতাস দেখা যায় না কেন?’—এই প্রশ্ন আর কেউ করত না।

কাঁচা মরিচ পাকে কেন?
অলি ও তুলি, ডাকঘর এলাকা, হবিগঞ্জ
 মরিচ সারা জীবন কাঁচা কাজ করে না বলে।
বনের বাঘকে সবাই ‘মামা’ বলে ডাকে কেন?
মো. মোকাদ্দেস হোসেইন, গ্রামপাঙ্গাশী, সিরাজগঞ্জ
 সামনে পড়লে ছেড়ে দেবে, এই আশায়।

ছাগলে ছাগলে যখন লড়াই হয় তখন ছাগলের ঘাড় থেকে লেজ পর্যন্ত লোম দাঁড়িয়ে যায় কেন?
আ. রাজ্জাক, গোয়ালন্দ, রাজবাড়ী
 উত্তেজনায় বসে থাকতে পারে না বলে।

সেরা প্রশ্ন
পকেটে টাকা নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, ঘরে সম্মান নেই, বন্ধুমহলে কদর নেই, এত ‘নেই’-এর সমাধান কী?
মেনহাজুল ইসলাম
রাজাবাজার, দিনাজপুর
 ফেসবুকের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া।

অভিনন্দন মেনহাজুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার
ঢাকা–১২১৫।