সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমগাছে যত মুকুল আসে তত ফল হয় না কেন?
মো. মোহাইমিনুল ইসলাম
চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা
* ঠিক যে কারণে শিক্ষার্থীরা যত এ-প্লাস পায় তত ভালো জায়গায় চান্স পায় না।

বাস্তবতা আর ফেসবুক—এই দুটির মধ্যে পার্থক্য কী?
মু. সুজাউদ্দীন
ফটিকছড়ি, চট্টগ্রাম
* বাস্তবে সারাক্ষণই ‘লাইভে’ থাকতে হয়, ফেসবুকে মাঝেমধ্যে।

টুজি, থ্রিজি আর ফোরজির মধ্যে পার্থক্য কী?
সুমিত বড়ুয়া
সুচিয়া, চট্টগ্রাম
* সহনশীল, প্রতিক্রিয়াশীল ও আক্রমণাত্মকে যে পার্থক্য, এখানেও তা-ই।

সবজান্তার কাছে সবাই এত ফালতু প্রশ্ন পাঠায় কেন?
আরাফাত শাহীন
রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী
* সবাই আপনার মতো নয় বলে।

ভূতেরা কোন ভাষায় কথা বলে?
সুবীর চাকী
পুঠিয়া, রাজশাহী
* খঁঞঁটঁঙঁৎঁগ্রঁ ভাষায়।

আমরা রাগ করি একজনের ওপর কিন্তু তা অন্যদের ওপর ঝাড়ি কেন?
শামীম রেজা
বেড়া, পাবনা
* যার ওপর রাগ ঝাড়া হলো তিনি যেন আবার অন্যদের ওপর ঝাড়তে পারেন।

সেরা প্রশ্ন
অনেকে গরিবদের জন্য লড়াই করতে করতে বড়লোক হয়ে যান কীভাবে?
জুনায়েদ হাসান
সোনাগাজী, ফেনী
* গরিবদের কাছে অনুকরণীয় আদর্শ হিসেবে নিজেদের দাঁড় করাতে।

অভিনন্দন জুনায়েদ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।