সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোলা পানিতে মাছ শিকার সহজ নয় কেন?
মাহফুজুর রহমান খান
চিনিতোলা, জামালপুর
 ঘোলা পানিতে মাছেরা ঠিকমতো বড়শি বা জাল দেখতে পায় না বলে।

বৃষ্টির ফোঁটা অনেক বড় হলে কী হতো?
মো. আবু তাহের মিয়া
কারমাইকেল কলেজ, রংপুর
 একবার নিচে পড়ার পর বাষ্প হয়ে আর আকাশে উঠে যেতে পারত না।

অঙ্কের মধ্যে বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে বাঁশের মাথায় ওঠার দরকারটা কী?
সুস্মিত দাশ
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম
 সেটাই যদি বানর বুঝত তাহলে কোমলমতি শিক্ষার্থীদের এত ঝামেলা পোহাতে হতো না।

ক্রিকেট খেলায় দিবা-রাত্রির ম্যাচ চলাকালে দর্শকেরা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নড়াচড়া করে কেন?
আবুল ফজল
মগবাজার, ঢাকা
 ফ্লাড লাইটের সমস্যার কারণে আলোর অভাবে যাতে খেলা বন্ধ না হয়ে পড়ে এ জন্যই।

বর্তমানে কোন জিনিসের কদর বেশি?
এম. মিনহাজ উদ্দিন
ময়মনসিংহ
 ওয়াই-ফাই পাসওয়ার্ডের।

বাংলাদেশ কবে ধূমপানমুক্ত হবে?
ফরিদ আহমেদ
মিরপুর, ঢাকা
 যেদিন সিগারেটের প্যাকেটে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য উপকারী’ টাইপের বাণী লেখা থাকবে এবং জায়গায় জায়গায় ‘এখানে ধূমপান করুন’ টাইপের নোটিশ দেখা যাবে।

সেরা প্রশ্ন
সাপ নিজে গর্ত না করে অন্যের
গর্তে থাকে কেন?
মো. সুমন আকন্দ, পীরগাছা, রংপুর

 সময়টাই দখলদারদের দখলে, সে কারণেই!

অভিনন্দন সুমন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।