সবজান্তা সমীপেষু
রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর তারপর...?
রোহিত রুদ্র
নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম
মানুষ ঘেমেনেয়ে উঠছে, রাস্তায় পানি জমছে...।
আচারের কথা মনে হলেই জিবে পানি চলে আসে কেন?
মো. ফিরোজ আহমেদ
রাজশাহী
ওয়াসার সামনে উদাহরণ সৃষ্টি করার জন্য।
জালটাকা দিয়ে মাছ ধরা যায় না কেন?
মিজানুর রহমান
গজারিয়া, ভোলা
এই জাল ওয়াটারপ্রুফ নয় বলে।
বন্দুক তাক করার সময় এক চোখ বন্ধ করা হয় কেন?
নাঈম সরকার
কৈডালা, নাটোর
একচোখা নীতিতে বিশ্বাস রাখার ফলে।
খাওয়ার আগে ভালো করে হাত না ধুয়ে খাওয়ার পর ভালো করে
হাত ধুই কেন?
শামীম রেজা
সিংগা, পাবনা
খাওয়ার পর হাত ধোয়ার মানে তো পরের বার খাওয়ার আগে
হাত ধোয়া—এ জন্যই।
চাকরি নামক সোনার হরিণ পাওয়া কঠিন কেন?
মাহফুজুর রহমান খান
চিনিতোলা, জামালপুর
সোনার হরিণ এখন কেবল বিমানবন্দরেই পাওয়া যায় বলে।
সেরা প্রশ্ন
মানুষ শৈশবে বড় হতে চাইলেও বড় হয়ে আবার শৈশবে চলে যেতে চায় কেন?
মনিরুল ইসলাম
ঈশ্বরদী, পাবনা
নিজের ভুল বুঝতে একটু সময় তো লাগেই!
অভিনন্দন মনিরুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।