সবজান্তা সমীপেষু
শিক্ষা না হয়ে ফেসবুক জাতির মেরুদণ্ড হলে কী হতো?
মো. সোহাগ, মনিরামপুর, যশোর
* মেরুদণ্ড ফেসবুকের লোগোর মতো বাঁকা হয়ে যেত।
নেতাদের বিরুদ্ধে মামলা হলেই সেটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা হয়ে যায় কেন?
এফ আহমেদ, মিরপুর, ঢাকা
* এর চেয়ে ভালো অজুহাত তাঁরা দিতে পারেন না বলে।
বিয়ের সময় কনেরা কাঁদে কেন?
নাঈম সরকার, কৈডালা, নাটোর
* নিজের বর পরাধীন হয়ে যায় বলে।
ঘড়িতে ১২টা বাজা আর জীবনের ১২টা বাজার পার্থক্য কোথায়?
মো. বাবুল, পাবনা
* প্রথমটা নির্দিষ্ট সময় মেনে হয়, পরেরটা যখন-তখন হতে পারে।
কুকুরের লেজ আজীবন বাঁকা থাকে কেন?
আবুল খায়ের ঢালী, ধনপর্দ্দি, চাঁদপুর
* সোজা করার জন্য কুকুরদের বাসায় ইস্তিরি থাকে না বলে।
কবে আমি সেরা প্রশ্নকর্তা হব?
মাহমুদ হাসান, সরকারি মুকসুদপুর কলেজ
* যেদিন সবার প্রশ্ন আপনার প্রশ্নের চেয়ে বাজে হবে।
সেরা প্রশ্ন
শিশুদের ওষুধেও ‘শিশুদের নাগালের বাইরে রাখুন’ লেখা থাকে কেন?
মুসতাসিন আনন্দ ইসলাম, শ্রীমঙ্গল
* ‘শিশুদের নাগালের মধ্যে রাখুন’ লিখলে শিশুরা ওটা না খেয়ে দূরে থাকত বলে।
অভিনন্দন মুসতাসিন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।