সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা আগাছা উপড়ে ফেলি কেন?মো. আনছার আলী মাস্টারতেঘরিয়া বাজার, মাদারগঞ্জ, জামালপুরএমন গায়ে পড়া স্বভাবের কাউকে কার ভালো লাগে, বলেন?দেশ এখন কোথায়?মো. সেলিম মল্লিকশাহজাহানপুর, বগুড়াআগের জায়গায়, মানচিত্রে!নেতা-মন্ত্রীদের চরিত্র?খোকন কুমাররাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজসেই চিরচেনা ফুলের মতো পবিত্র, শুধু কোন গাছের ফুল সেটা বাছাই করতে হবে।আয়নায় ডান হাত বাঁ দিকে থাকে কেন?নুর মোহাম্মদআগড়া, থানা বাঘারপাড়া, যশোরযদি আপনার মতো সোজা হয়ে দাঁড়াত তখনো তো অভিযোগ করতেন আয়না নিয়ে!হাতের সব কটি আঙুলের বয়স সমান হলেও একটাকে বুড়ো বলা হয় কেন?নজিবুল্লাহফিন্যান্স, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকাওটা আসলে অকালপক্ব তো!গুম ও ঘুমের মধ্যে পার্থক্য কী?গাজী তৌহিদুর রহমানসরকারি এমএম কলেজ, যশোরএকটিতে কেউ আপনাকে দেখবে না আর অন্যটিতে আপনি কাউকে দেখবেন না।সেরা প্রশ্নরাজনীতিবিদদের পেট কখন ভরে?ফারিহা তাসনিমএলিট স্কুল, দক্ষিণ শ্যামপুর, হেমায়েতপুর, সাভার, ঢাকাপিঠে কিছু পড়ার পর, কথায় আছে না পেটে খেলে পিঠে সয়!অভিনন্দন ফারিহাআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।