সবজান্তা সমীপেষু
পৃথিবী গোলাকার না হয়ে ত্রিভুজাকার হলে কী হতো?
মো. আবু তাহের মিয়া
কারমাইকেল কলেজ, রংপুর
* মানুষের গড়িয়ে পড়ার কোনো আশঙ্কা থাকত না।
রস+আলো আর সূর্যের মধ্যে পার্থক্য কী?
এম মিনহাজউদ্দিন বিপুল
ময়মনসিংহ
* সূর্যের আলোয় ভিটামিন ‘ডি’ আছে, রস+আলোর আলোয় আছে: D (কোলন ডি)।
আমরা মিথ্যাকে সহজেই বিশ্বাস করি, সত্যকে অত সহজে বিশ্বাস করি না কেন?
সুস্মিত দাশ
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম
* কবি বলেছেন, ‘সত্য যে কঠিন’, তাই কঠিন জিনিস থেকে আমরা দূরে থাকতে চাই।
এই পড়ালেখা আর পরীক্ষার পদ্ধতি কে আবিষ্কার করেছিল?
জিনিয়া-তুন-রুকাইয়া
পাওয়ার হাউস রোড, গোপালগঞ্জ
* যার জীবনে অশান্তির বড় অভাব ছিল।
আকাশে বিদ্যুৎ চমকায় কেন?
রণজিৎ ঠাকুর
জজকোর্ট, হবিগঞ্জ
* নিচের এত এত অশান্তি দেখলে আপনিও ওভাবে চমকে উঠতেন।
ইটটি মারলে পাটকেলটি খেতে হয়—প্রবাদটি জানার পরও মানুষ ইট ছোড়ে কেন?
কল্লোল ব্যানার্জী
থানা রোড, সিরাজগঞ্জ
* প্রবাদের সত্যতা যাচাইয়ের জন্য।
সেরা প্রশ্ন
টিউবলাইট সব সময় দেরিতে জ্বলে কেন?
মাহির তাজওয়ার
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
* জ্বলার আগে আশপাশে বিপদ আছে কি না, সেটা বুঝতে একটু সময় নেয়।
অভিনন্দন মাহির, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।