সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের নদীগুলোতে বর্জ্য ফেলা বন্ধ করা যায় কীভাবে?
মাহির তাজওয়ার
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
* নদীর ধারে ‘এখানে আবর্জনা ফেলুন’ সাইনবোর্ড টাঙিয়ে।

ঘড়ির কাঁটা কখন উল্টো দিকে ঘুরবে?
আশিষ মণ্ডল
সরকারি এম এম কলেজ, যশোর
* যখন সত্যি সত্যি ঘড়ির বারোটা বেজে যাবে।

মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু বেঁচে থাকলে বদলায় কেন?
সুমিত বড়ুয়া
সুচিয়া, চট্টগ্রাম
* কারণ, বারাক ওবামা বলেছিলেন, ‘চেঞ্জ উই নিড’।

নদীর স্রোত উল্টো দিকে বইলে কী হতো?
ইমতিয়াজ আহমেদ
পীরগঞ্জ, রংপুর
* ‘উল্টো স্রোতের যাত্রী’ হিসেবে খ্যাত অনেক ব্যক্তি বিপদে পড়ে যেতেন।

আগুন নেভার পর গায়েব হয়ে কোথায় যায়?
মোহাম্মদ আরিফ ফুয়াদ
দত্তের হাট, নোয়াখালী
* ওখানেই থাকে, কিন্তু আগুন নিভলে আলো থাকে না বলে দেখা যায় না।

অতি আনন্দে চোখে পানি আসে কেন?
মোহাম্মদ সাঈদ
যাত্রাবাড়ী, ঢাকা
* আনন্দের পর দুঃখ আছে ভেবে আগাম কেঁদে নেয় আরকি।

চাঁদের আলোতে গরম লাগে না কেন?
নাঈম সরকার
কৈডালা, নাটোর
* সূর্যের আলো ধার করে বেচারা নিজেই টেনেটুনে চলে, মানুষকে তাপ দেবে কোত্থেকে?

মহাখালী নাম হয়েও সেখানে মহাজ্যাম বাধে কেন?
মুশরেকা আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী
* খালি জায়গা পেয়ে গাড়িরা সেখানে একসঙ্গে আড্ডাবাজি করার জন্য থেমে যায় বলে।

সেরা প্রশ্ন
বাগান তৈরি করে চারপাশে বেড়া
দেওয়া হয় কেন?
মো. সুমন আকন্দ
পীরগাছা, রংপুর
* গরু-ছাগল এবং কোনো কোনো ক্ষেত্রে মানুষদের উচ্চ লম্ফে প্রশিক্ষিত করার জন্য।

অভিনন্দন সুমন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার
ঢাকা–১২১৫।