সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল-কলেজে রস+আলো না পড়িয়ে রসায়ন পড়ানো হয় কেন?

দীপ্ত সিংহ, চৌগাছা, যশোর

l রস+আলো পড়তে শিক্ষক লাগে না, কিন্তু রসায়ন পড়তে লাগে, এ জন্য।

বক মাঝেমধ্যে এক পায়ে দাঁড়িয়ে

থাকে কেন?

মো. নয়ন প্রামাণিক, পীরগাছা, রংপুর

l ‘এক পায়ে খাড়া’ মানে নিজেকে উৎসাহী প্রমাণ করতে।

রোদে বসে ঘাম শুকানো যায় না কেন?

সম্পদ পোদ্দার বলরাম,

কর্মকার পাড়া, বগুড়া

l ফ্যান আর এসিগুলো কর্মহীন হয়ে যাবে বলে।

মানুষ কোন দুটি জিনিস লুকিয়ে রাখতে পারে না?

মো. বায়েজিদ হাসান, মিঠাপুকুর, রংপুর

l প্রতিভা এবং নির্বুদ্ধিতা।

চাঁদের বুকে চাষাবাদ করা গেলে

কী হতো?

রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম

l চাঁদে যে খানাখন্দ তাতে আলাদা করে জমি চষতে হতো না।

সেরা প্রশ্ন

অপসংস্কৃতি কী?

আজম খান, সাভার, ঢাকা

l যে সংস্কৃতি মানুষের কাছে বেশি জনপ্রিয়, তা-ই অপসংস্কৃতি।

​অভিনন্দন আজম, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু

রস+আলো প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।