সবজান্তা সমীপেষু
সবকিছু হালনাগাদ করা হলেও বিয়ে হালনাগাদ করা হয় না কেন?
মো. আবু তাহের মিয়া
কারমাইকেল কলেজ, রংপুর
l বিয়ের এক্সপায়ার্ড ডেট থাকে না বলে।
বর্তমানে কোনটি সব থেকে বড় সমস্যা আমাদের দেশে?
মেনহাজুল ইসলাম
পার্বতীপুর, দিনাজপুর
l সমস্যা সমাধানের প্রক্রিয়াটা।
বিদ্যুৎ প্রতিদিন আসা–যাওয়া করে কেন?
এম. মিনহাজ উদ্দিন
চন্দনবাইশা, বগুড়া
l স্বাস্থ্য ঠিক রাখার জন্য জগিং করে আরকি!
ভ্যাট আর ভোটের মাঝে পার্থক্য কী?
আবুল ফজল দিনার
মগবাজার, ঢাকা
l জাল ভোট থাকলেও জাল ভ্যাট বলে কিছু নেই।
বন্যার পানি ঘোলা হয় কেন?
হারুন অর রশীদ
পূর্ব নলছিয়া, মাদারগঞ্জ, জামালপুর
l অনেক দূর থেকে পরিশ্রম করে আসে তো, তাই আসতে আসতে ময়লা লেগে যায়।
সিংহ বনের রাজা হয়েও অন্যর শিকার কেড়ে খায় কেন?
সুমন আকন্দ
পীরগাছা, রংপুর
l রাজাদের তো ওইটাই কাজ, এজন্য!
বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যায় কেন?
এম. এস. লিটন
ফটিকছড়ি, চট্টগ্রাম
l কেন আবার, বৃষ্টিতে ভিজবে বলে।
সেরা প্রশ্ন
সর্বপ্রথম যে ঘড়ি আবিষ্কার করেছিল তাকে কে সময় বলে দিয়েছিল?
মাহমুদ হাসান
সরকারি মুকসুদপুর কলেজ
l যে সর্বপ্রথম সময় আবিষ্কার করেছিল, সে।
অভিনন্দন মাহমুদ, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।