সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঙুল বাঁকা না করে ঘি ওঠানো যায় কীভাবে?

মো. আবু তাহের মিয়া

পীরগঞ্জ, রংপুর

l চামচ ব্যবহার করে।

এত পড়াশোনার পরও ‘মামা’র কাছে হার মানতে হয় কেন?

লিটন

ফটিকছড়ি, চট্টগ্রাম

l ‘মামা’রা পড়াশোনার মতো কঠিন কাজ করতে দিতে চান না বলে।

যেখানে বাঘের ভয়, সেখানে রাত হয় কেন?

মো. সোহাগ হোসেন

যশোর, মনিরামপুর

l বাঘের ভয়ে দিনের আলো পালিয়ে যায় বলে।

ভালো হতে পয়সা লাগে না, আর খারাপ হতে?

মাসুম বিল্লাহ

শান্তিবাগ, মাগুরা

l কোনো কারণ লাগে না।

কীভাবে বুঝব পৃথিবী সত্যিই ঘুরছে?

দীপ্ত সিংহ

চৌগাছা, যশোর

l মাথায় সজোরে আঘাত করুন।

মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার পরও ভুল করে কেন?

নাঈম সরকার

কৈডালা, নাটোর

l একজন ভুল করলে আরেকজন ধরতে পারে বলে।

মুখে কেন ফুলচন্দন পড়ার কথা বলা হয়?

মোহাম্মদ সাঈদ

যাত্রাবাড়ী, ঢাকা

l মুখে গাছ পড়ার কথা বললে মার খাওয়ার আশঙ্কা থাকে বলে।

সেরা প্রশ্ন

এলিয়েনরা যদি রস+আলো পড়ত,

তাহলে কী হতো?

অতীন সাহা

খুলিয়াপাড়া, সিলেট

l বস্তাপচা লেখাগুলো পড়ে পৃথিবীতে

আক্রমণ করে বসত।

​অভিনন্দন অতীন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু, রস+আলো প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।