সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ভর্তি পরীক্ষা দিতে হয়, কিন্তু হাসপাতালে ভর্তি হতে ভর্তি পরীক্ষা দিতে হয় না কেন?

সালমান মির্জা

শ্যামলী, ঢাকা

* পরীক্ষার কথা শুনলে রোগ-বালাই ভয়ে পালিয়ে যেতে পারে, আর রোগ-বালাই পালিয়ে গেলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রশ্নই আসে না। আর এ কারণেই ভর্তি পরীক্ষাও নেওয়া হয় না।

 সবজান্তার চিন্তাভাবনা আর পাঠকের চিন্তাভাবনার মধ্যে পার্থক্য কী?

সুমিত বড়ুয়া

সুচিয়া, চট্টগ্রাম

* সবজান্তার চিন্তায় উত্তর থাকে, আর পাঠকের চিন্তায় থাকে প্রশ্ন।

 পৃথিবীতে কোন জিনিসটা সব থেকে দ্রুত পাল্টায়?

আবদুল্লাহ আলিফ

কসবা, ব্রাহ্মণবাড়িয়া

* বাংলা সিনেমার গানে নায়ক-নায়িকার পোশাক।

 মিথ্যা বলা মহাপাপ, তারপরও মানুষ মিথ্যা বলে কেন?

মোহাম্মদ সাঈদ

যাত্রাবাড়ী, ঢাকা

* মহাপাপ করে তাড়াতাড়ি দুনিয়া থেকে পাপ দূর করার জন্য।

 সেরা প্রশ্ন

টাকের সঙ্গে বেলের কী সম্পর্ক?

মাসুম বিল্লাহ

শান্তিবাগ, মাগুরা

* মেলায় হারিয়ে যাওয়া যমজ ভাইয়ের।

 অভিনন্দন মাসুম, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু, রস+আলো প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।