সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি এক লাফে কয়েক গুণ করে বাড়ে কেন?
সম্পদ পোদ্দার বলরাম
শেরপুর, বগুড়া
 শিক্ষার উন্নয়নের সঙ্গে তাল মেলানোর জন্য।

মানচিত্রের ওপরের দিকে সব সময় উত্তর দিক থাকে কেন?
আবু তাহের মিয়া
পীরগঞ্জ, রংপুর
 মানচিত্রের নিচের দিকে সব সময় দক্ষিণ দিক থাকে বলে।

সাগরের পানি নোনা হয় কেন?
শ্রাবনী
গ্রামপাঙ্গাশী, সিরাজগঞ্জ
 সাগরের মাছদের অনেক দুঃখ তো, তাই।

ডিম আগে না মুরগি আগে-এর সমাধান কবে হবে?
মো. খায়রুল ইসলাম
কুশমাইল, নওগাঁ
 মানুষ মুরগি এবং ডিমের মধ্যে যেটা আগে খেয়ে শেষ করবে সেদিন।

কম্পিউটারে মাদারবোর্ড থাকলেও ফাদারবোর্ড থাকে না কেন?
কৌশিক কুমার
সিলেট
 যখনতখন ঝগড়া লেগে যাওয়ার ভয় ছিল বলে।

কই মাছের প্রাণ সহজে যায় না কেন?
মোহাম্মদ সাইদ
যাত্রাবাড়ী, ঢাকা
 কই যাবে, সেটা সহজে বুঝতে পারে না বলে।

কথায় কথা বাড়ে কেন?
এম ডি বিপুল
ময়মনসিংহ
 কথায় টাকা বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে।

সেরা প্রশ্ন
আঙুল ফুলে কলাগাছ বলা হয়,
আর আঙুল চুপসে?
মাহমুদ হাসান
 সরকারি মুকসুদপুর কলেজ, গোপালগঞ্জ
চুপসানো কলাগাছ হয়।

অভিনন্দন মাহমুদ
আপনি পাচ্ছেন ১০০ টাকার
মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো
সিএ ভবন ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।